Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

অব্যাবস্থার অভিযোগে কাউন্টিং সেন্টার ছাড়লো কংগ্রেস প্রার্থী

 

কাউন্টিং হলে অব্যাবস্থার অভিযোগ তুলে গননা শুরুর আগেই কাউন্টিং হল ছেড়ে বেরিয়ে গেল কংগ্রেস প্রার্থী ও তার কাউন্টিং এজেন্টরা।সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি প্রভাত কুমার কলেজের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

কাঁথি মহকুমার দক্ষিন কাঁথি,উত্তর কাঁথি,রামনগর ও খেজুরী বিধানসভা কেন্দ্রের গননা হচ্ছে কাঁথি কলেজে।

সোমবার সকালে পোস্টাল ব্যালট গননার শুরুতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাউন্টিং হলে অব্যাবস্থার অভিযোগ তুলেন কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুব্রত মহাপাত্র।এর প্রতিবাদে নিজের কাউন্টিং এজেন্টদের নিয়ে বেরিয়ে আসেন প্রার্থী।

গননা কেন্দ্রের বাহিরে কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেব প্রার্থী।এই অব্যাবস্থার বিরুদ্ধে তিনি কমিশনের কাছে অভিযোগ করেছেন বলেও জানান।

Related News

Also Read