Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার মহিলা মোর্চা ও কাঁথি নগর মণ্ডলের পক্ষ থেকে  বিদ্যুৎ বিলের বৃদ্ধির প্রতিবাদে ডেপুটেশন দেওয়া হল।

আজ মঙ্গলবার,ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার মহিলা মোর্চা ও কাঁথি নগর মণ্ডলের পক্ষ থেকে সারা রাজ্যের সঙ্গে কাঁথি শহরে বিদ্যুৎ বিলের বৃদ্ধির প্রতিবাদে ডেপুটেশন দেওয়া হল।   যেভাবে পশ্চিমবঙ্গ সরকার বিদ্যুতের বিল বৃদ্ধি করছে,, তার প্রতিবাদে মঙ্গলবার কাঁথি  বিদ্যুৎ দফতরে ডেপুটেশন জমা দিয়ে অস্বাভিক বিদ্যুৎ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলো।

উক্ত ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভা নেত্রী ঘনশ্যামলা দাস, নগর মণ্ডলের সভাপতি সুশীল দাস, নগর মণ্ডলের সাধারণ সম্পাদক সাহেব গিরি, মণ্ডল সভাপতি পবিত্র প্রধান, প্রভাকর চৌধুরী, মনোরঞ্জন সিং নগর মণ্ডলের মহিলা মোর্চার সভা নেত্রী সম্পা দাস, সহ নগর মণ্ডলের যুব মোর্চার সভাপতি শুভদীপ মিশ্র সহ জেলার ও কাঁথি নগর মন্ডলের  অন্যান্য  নেতৃত্ব ও কার্য কর্তা বৃন্দ। প্রতিনিধি মূলক ডেপুটেশন পত্র কাঁথি বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের হাতে দেওয়া হয়। স্টেশন ম্যানেজার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন।

Related News

Also Read