Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

বারুইপুরে স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।

প্রদীপ কুমার সিংহ:- স্কুলে চুরির ঘটনা বেড়ে চলেছে। রবিবার রাতে স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোমবার সকালে বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর গ্যানদা প্রসাদ ইনস্টিটিউশনের সিকিউরিটি স্কুলের প্রধান শিক্ষককে খবর দেয়, স্কুলে চুরি হয়ে গিয়েছে। প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায় স্কুলের সিকিউরিটি গার্ড সন্ধ্যা থেকে রাত এগারোটা অবধি থাকে। আবার ভোরবেলা স্কুলে আসে। সিকিউরিটি গার্ড সোমবার ভোরে স্কুলে এসেই তার চক্ষু চড়ক গাছ। স্কুলের বেশ কয়েকটিরুমের তালা কাটা পায়। স্কুলের ৭টি বড় আলমারি পাল্লা ভেঙে ৩৬ টি ছোট লকার ভেঙে সব জিনিস তছনছ করেছে ।

সিসিটিভির হার্ড ডিস্কটা নিয়ে যায় সেই সঙ্গে খোয়া গিয়েছে হেডমাস্টারের ঘরে আলমারি লকারে নগদ ১৫ হাজার টাকা, ল্যাবের ব্যারোমিটার ও সাউন্ড সিস্টেম দুষ্কৃতী চম্পট দেয় । ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। খবর দেওয়া হয়েছে বারুইপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ আসে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।

Related News

Also Read