Select Language

[gtranslate]
৫ই বৈশাখ, ১৪৩৩ শনিবার ( ১৮ই এপ্রিল, ২০২৬ )

।। রাতের অন্ধকারে চলছে পুকুর ভরাটঃপ্রশাসন নীরব দর্শক ।।

প্রশাসনের নজর এড়িয়ে রাতের অন্ধকারে হচ্ছে পুকুর ভরাট।চাঞ্চল্যকর ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের।


জানা গেছে আগের অন্যান্য দিনের মত সোমবার রাত্রি ১০টার পর থেকে শুরু হয় অবৈধভাবে পুকুর ভরাটের কাজ। প্রসঙত রাজ্যের ভূমি দপ্তর এর আইন অনুযায়ী কোন জায়গায় ৬ মাস একটানা জল জমে থাকলে সেই নিচু জায়গাকে ভরাট করতে হলে ভূমি দপ্তরের লিখিত অনুমতি চাই।


সরকারি সেই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মহিষাদল ব্লকের গড় কমলপুর মৌজায় শ্যামল দাস নামের এক ব্যাক্তি তিন দফায় একই পুকুরকে রাতের অন্ধকারে বাহির থেকে ডাম্পারে করে মাটি এনে ভরাট করার কাজ চালিয়ে যাচ্ছে। অভিযোগ স্থানীয় বাসিন্দারা সরাসরি বিরোধীতার সাহস না পেলেও প্রশাসনের আধিকারিকদের জানিয়েছেন এই অবৈধ কার্যকলাপের কথা।তাঁদের আরো অভিযোগ সব জেনেও এভাবে রাতের অন্ধকারে পুকুর ভরাটের ব্যাপারে প্রশাসন নীরব দর্শক ।


এই পুকুর ভরাটের প্রসঙ্গে সাংবাদিকেরা ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, এই কাজটা গায়ের জোরে বেআইনি ভাবে করছেন শ্যামল দাস।। তাহলে এখনও পর্যন্ত শ্যামল দাসের বিরুদ্ধে মহিষাদল ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মহিষাদল থানায় এফআইআর কেন করলেন না সেই প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Related News

Also Read