Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে গন স্বাক্ষর সংগ্রহ অভিযান।

সরকারী শিক্ষা ধ্বংসের নীলনক্সা জাতীয় শিক্ষানীতি’২০২০ ও গ্রাহক স্বার্থ বিরোধী বিদ্যুৎ আইন(সংশোধনী-২০২২)বাতিল,
স্মার্ট মিটারের নামে দেদার টাকা লুঠ বন্ধ,নিয়োগ দুর্নীতির তদন্ত ও যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগ,সারের কালোবাজারি বন্ধ ও বেকারদের কর্মসংস্থানের দাবীতে এবং সাম্প্রদায়িকতা, জল, জঙ্গল,খনিজ সম্পদ লুঠ প্রতিরোধ ও পরিবেশ ধ্বংসকারী আইন বাতিল সহ ১২ দফা দাবিতে রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে স্বাক্ষর সংগ্রহ অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের পক্ষ থেকে।
দলের জেলা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক জানান,গত ১২ ডিসেম্বর থেকে দেশজুড়ে উপরোক্ত দাবীতে ওই কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকেরা অংশ নিয়ে জনসাধারণের স্বাক্ষর সংগ্রহ করছেন।
ঐ কর্মসূচির অঙ্গ হিসাবে আজ পাঁশকুড়ার মেচগ্রাম মোড়ে স্বাক্ষর সংগ্রহের কর্মসূচি হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য সমরেন্দ্র মাজী,আব্দুল মাসুদ, শ্রাবন্তী মন্ডল প্রমুখ।

Related News

Also Read