Select Language

[gtranslate]
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ৫ই জুন, ২০২৬ )

ময়নার বাকচা এলাকায় ভোট প্রচারে তৃণমূল প্রার্থীকে দেখে চোর স্লোগান বিজেপির

পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা এলাকায় মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়ালো।তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন মন্ডল আজ বাকচা এলাকায় প্রচারে ছিলেন।

অভিযোগ বাকচা কোনমাথা এলাকায় ভোট প্রচার করতে যাওয়ার পরে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থীকে দেখে বিজেপির দলীয় পতাকা দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা, এবং চোর চোর স্লোগান দেয়।

অপরদিকে তৃণমূল কর্মীরাও পাল্টা চোর স্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে।এরজেরে এলাকায় উত্তেজনা ছড়ায়।খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Related News

Also Read