Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩২ মঙ্গলবার ( ১৩ই জানুয়ারি, ২০২৬ )

কালিন্দী নবজাগরন সংঘের কালিন্দী উৎসব

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের কালিন্দী নবজাগরন সংঘের আয়োজনে কালিন্দী উৎসব ঘিরে উন্মাদনা তুঙ্গে ।রামনগর ২ নম্বর ব্লকের অন্তর্গত কালিন্দী অঞ্চলের কালিন্দী পশ্চিমপাড়া পূর্ব প্রান্তে এই উৎসবের আয়োজন।৪৬ তম বর্ষের অনুষ্টানে কালিন্দী উৎসব চৌদ্দ মাদলে সন্ধ্যায় উপস্থিত থেকে অন্ন প্রসাদ বিতরণের শুভ সূচনা করেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য,পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী দীপক সার।কালিন্দী উৎসবে সার্বজনীন সত্যনারায়ণ, সরস্বতী, মনসা পূজা ১৬ প্রহর অখন্ড নামযজ্ঞ ও অন্ন মহোৎসব অনুষ্ঠান ঘিরে উন্মাদনা তুঙ্গে।

রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বলেন এই উৎসব হলো কালিন্দী বাসীর কাছে প্রাণের উৎসব,এই ধরনের উৎসব অনুষ্ঠান মানুষকে এক করে,এক সাথে চলার বার্তা দেন।এই উৎসবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের সাথে সাথে বাংলার যাত্রা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়।উপস্থিত ছিলেন পরিচালন কমিটি যুগ্ম সভাপতি রমাপদ দত্ত,হরিপদ মাইতি, সম্পাদক নন্দলাল মাইতি,সহ সভাপতি উজ্জ্বল গিরি সহ ক্লাবের বিশিষ্ট জনেরা।

Related News

Also Read