ডিজে বক্স এর দাপটে ভেঙে গেল দোকানের টালিট চালা। তার জেরে আহত হল চারজন। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য কলকাতার রেফার করা হলো। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার নন্দীগ্রাম এক ব্লকের নন্দীগ্রামে। এদিন রাতে চারটি ক্লাবের প্রতিমা বিসর্জন শোভাযাত্রা বেরিয়েছিল। তাদের ডিজে বক্সের দাপটে অসম্ভব কম্পনের জন্য একটি দোকানের চালা ভেঙে পড়ে। বিসর্জন দেখার জন্য বহু মানুষ রাস্তার দু’ধারে জড়ো হয়। অনেকেই ওই চালার নিচে দাঁড়িয়েছিল।
ভেঙে পড়ছে দেখে অনেকে পালিয়ে গেলেও কয়েকজন আটকে যায়। তাদের মধ্যে চারজন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।অভিযোগ উঠেছে ডিজে বক্স বন্ধের সর্তকতা থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। পুলিশ প্রশাসনের সামনে এই ধরনের দাপাদাপি নদীর সৃষ্টি করল বলে এলাকাবাসীর মত।


Post Views: 67





