Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

কয়েকজনের বিএলও-র বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জমা 

প্রদীপ কুমার সিংহ

বারুইপুরে বেশ কিছু বি এল ও বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা দেয় বারুইপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

বারুইপুর পশ্চিম বিধানসভায় ১৬ জন বি এল ও এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বারুইপুর পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেস। অভিযোগ, এই দায়িত্বপ্রাপ্ত বি এল ওরা বিজেপি ও সিপিএমের হয়ে এলাকায় সক্রিয় নেতৃত্ব দেন। এই প্রসঙ্গে বারুইপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম দাস বলেন, অবিলম্বে এই ১৬ জন বিএলওকে কাজ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।

বারুইপুর পূর্ব বিধানসভার কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভার নির্বাচন কমিশনারের যিনি ওসি আছেন তাকে রাম নগর ২ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে একজন বিএল ওর বিরুদ্ধে সাউথ গড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকাতে একটা ও অন্যান্য জায়গা থেকে মোট চারটি বি এল ও এর বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি অবশ্য ফোনের মাধ্যমে তা মিটিয়ে নেবেন বলেছেন।

এদিকে, এস আই আর কাজে বারুইপুর ব্লকের দায়িত্বপ্রাপ্ত বি এল ওরা ফর্ম বন্টন নিয়ে তিতিবিরক্ত। তাঁদের অভিযোগ, কাজ শুরুর দিন ১০ টি ফর্ম দেওয়া হয়েছিল বারুইপুর ব্লক থেকে। এরপরে ৫০ টি করে ফর্ম বি এল ও দের দেওয়া হলেও তা অনেক বি এল ও পায়নি। এত দেরি করে ফর্ম বন্টন করা হচ্ছে ফলে কাজের অনেক অসুবিধা হচ্ছে। সূত্রের খবর বারুইপুরে বেশ কিছু পঞ্চায়েতে এই ফর্ম বিলি হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এখনো কিছু এলাকার ফর্ম বিলিং করতে বাকি আছে। বি এল ও দের অনেকের বক্তব্য সারাদিন স্কুলে থেকে কাজকর্ম করে তারপর বি ডিওতে গিয়ে ফর্ম অল্প নিয়ে এসে বিলি করা এতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আবার কেউ কেউ বলেন বিডিও থেকে এই ফর্মগুলো নিয়ে আসার গাড়ি ভাড়ার একটা সমস্যা আছে। তবে যে সব পঞ্চায়েতে ফর্মগুলো দিয়েছেন, প্রত্যেকটি হাতে তাদের যে কটা ফর্ম লাগবে সবকটাই একসঙ্গে দিয়ে দিয়েছে।

শুক্রবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে ১৬৫ নম্বর বুথে কল্যাণপুর ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষক বি এল ও মনীষ দাস সকাল দশটার সময় ফর্মগুলো রাজনৈতিক দলের

বি এল এ ২দের সঙ্গে নিয়ে শটিং করে। দুপুর আড়াইটা থেকে কল্যাণপুর নিহাটা এলাকায় ১৬৫ নম্বর বুথে মানুষের বাড়ি বাড়িতে গিয়ে প্রায় ৪০ টির মতো ফর্ম বিলি করেছেন।

শনিবার সকাল ১০ টা থেকেই এই ফর্ম আবার বিলি করবে।

Related News

Also Read