Select Language

[gtranslate]
২৮শে চৈত্র, ১৪৩২ শনিবার ( ১১ই এপ্রিল, ২০২৬ )

শুভেন্দু গড়ে সমবায় নির্বাচনে আবারো জয় জয়কার তৃণমূল কংগ্রেসের

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দুই ব্লকের দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের পেটুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এর ডেলিগেট নির্বাচনে আজ ১২৬০ জন ভোটার তাদের ভোট দানের মাধ্যমে ৫২ জন ডেলিগেট নির্বাচিত করেন।

নির্বাচনের ফলাফল বেরোলে দেখা যায় তৃণমূল সমর্থিত ৪৮ জন , বিজেপি সমর্থিত তিনজন ও সিপিএম সমর্থিত একজন ডেলিগেট জয়লাভ করেছেন।

কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পন্ন হয় এই নির্বাচন। এই নির্বাচনে কোন বিশৃঙ্খলা বা গন্ডগোল হয়নি তা মেনে নিয়েছেন উভয়পক্ষ। জয় লাভের পর উচ্ছ্বাসে মেতে উঠে তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা। তৃণমূলের দাবি- আগামী ২৬ শের নির্বাচনে এই এলাকায় তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে।

Related News

Also Read