Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

ফের বাগনানে অস্বাভাবিক মৃত্যু বাঘরোলের

হাওড়ার বাগনানের হিজলক এলাকায় একটি বাঘরোলের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল । পরে বন দপ্তরের কর্মীরা মৃত বাঘরোলটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

জানা গেছে রবিবার  ভোরে বাগনান মানকুর রাস্তায় হিজলকে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় একটি পূর্নবয়স্ক বাঘরোলের মৃত্যু হয়। সকালে মৃত বাঘরোলটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। প্রসংগত কয়েক দিন আগে বাগনানের কল্যানপুর এলাকা থেকে একটি স্ত্রী বাঘরোলের মৃতদেহ উদ্ধার হয়েছিল।

Related News

Also Read