Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

।। বড়দিনের আনন্দ নিতে দিঘায় উপচে পড়া ভীড় ।।

ফের মারন ভাইরাস করোনার প্রকোপের ভ্রুকুটি।তার মধ্যে রবিবার ২৫ ডিসেম্বর, যীশুখ্রীষ্টের জন্মদিন অর্থাৎ বড়দিন উপলক্ষে ছুটি কাটাতে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূল এলাকায় ভিড় জমিয়েছিলেন দূর-দূরান্ত থেকে আসা বহু পর্যটক।



সমুদ্র সৈকত মান্দারমনি, তাজপুর,বগুড়ান জলপাই প্রমুখ সৈকত শহর গুলিতে উপচে পড়া ভীড় ।বড়দিনের এক দিন আগে থেকেই পুরানো এবংবনতুন দিঘার সমুদ্র উপকূল এলাকায় ভিড় জমিয়েছিলেন পর্যটকেরা।শীতের আমেজ নিতে নিতে সমুদ্রে স্নানের সাথে সাথে রান্না করে খাওয়ার তোড়জোড় চলছে জোর কদমে।



প্রচুর সংখ্যায় পর্যটক আসায় যাতে কোন দুর্ঘটনা না গজটে তার জন্যে শংকরপুর,তাজপুর মন্দারমনি সহ একাধিক দিঘার স্থানের ঘাট গুলোতে যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়ন করা হয়েছিলো। নুলিয়াদেরকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

Related News

Also Read