Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

বিদ্যুতের লোডশেডিং-এ অতিষ্ট জনজীবন,ধর্ণায় বসার হুমকী শুভেন্দুর।


ধারাবাহিকভাবে বিদ্যুতের লোডশেডিং-এ অতিষ্ঠ হয়ে উঠছে স্বাভাবিক জনজীবন। এর প্রতিবাদে এবার সরব হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমস্যা সমাধানের জন্যে বিদ্যুৎ বন্টন সংস্থার আধিকারিকদের দুদিনের জন্য সময়সীমা বেঁধে দিলেন তিনি।

শুভেন্দু বাবুর হুমকী দুদিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে বিদ্যুৎ বন্টন সংস্থার অফিসের সামনে ধরনায় বসবেন তিনি। শুভেন্দু অধিকারী এক টুইটে অভিযোগ করেছেন অর্থাভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ সঠিকভাবে হচ্ছে না। কয়লার অভাবে ১২০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলি। যার কারণে বিদ্যুতের ঘাটতি হওয়ায় লোডশেডিং করতে বাধ্য হচ্ছে বিদ্যুৎ বন্টন সংস্থা। প্রতিদিন তিন থেকে চার ঘন্টা লোডশেডিং থাকছে। যার কারণে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। অসুবিধায় পড়েছে বয়স্ক এবং অসুস্থ মানুষ জন।

শুভেন্দু বলেন দুদিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে সোমবার থেকে ধরনায় বসবেন তিনি।বিদ্যুতের দফায় দফায় লোডশেডিং নিয়ে সমালোচনার ঝড় উঠেছে রাজ্যজুড়ে।

Related News

Also Read