Select Language

[gtranslate]
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ১৪ই জুন, ২০২৬ )

মাত্র তিরিশ টাকায় এক প্লেট বিরিয়ানিতে মজেছে তমলুক।

পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে মাত্র ৩০ টাকায় পাওয়া যায় এক প্লেট বিরিয়ানি। না শুধু আলু বিরিয়ানি নয় আলু ও মাংস সমেত চিকেন বিরিয়ানি।


তাম্রলিপ্ত শহরের ১৩ নম্বর ওয়ার্ডে হ্যামিলটন হাইস্কুলের কাছে একটি রেস্টুরেন্টে পাওয়া যায় মাত্র ৩০ টাকার বিনিময়ে এক প্লেট চিকেন বিরিয়ানি। ওই রেস্টুরেন্টের মালিক জানান প্রথমে শুধুমাত্র স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য স্টুডেন্ট বিরিয়ানি নামে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে এক প্লেট চিকেন বিরিয়ানি তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু পরে তা জনপ্রিয় হওয়ায় সবার জন্য ওই দামে বিরিয়ানি তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।

এই ৩০ টাকার বিরিয়ানিতে মজেছে তমলুক শহরের মানুষজন। তমলুক শহরের খাদ্য রসিকরা জানান। তমলুক শহরে অন্যান্য জায়গায় ১০০ থেকে শুরু করে বিভিন্ন মূল্যের বিরিয়ানি পাওয়া যায়। তবে ৩০ টাকার বিরিয়ানি শহরে আলাদা সাড়া ফেলেছে।

Related News

Also Read