Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

পবিত্র মহরম উপলক্ষে রক্তদান শিবির।

পবিত্র মহরম উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল কাঁথি মুসলিম শরাহ কমিটি। আজ মঙ্গলবার নিস্তব্ধ অর্থাৎ গুম পালনের দিন। সেই কারণে কাঁথি শহরের দারুয়া কারবালা ময়দানে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শরাহ কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান (মনি)সহ মহরম উদযাপন কমিটির কর্মকর্তাগণ ও শরাহ কমিটির সদস্যগ। সভাপতি বলেন আজ নিস্তব্ধের দিনে পালন করেন এবং বহু মানুষ মহরমের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত থাকার কারণে অনেকে রক্ত দান করতে পারেনি।

এই শিবিরে শতাধিক মানুষ রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করেছে কাঁথি ব্লাড ব্যাংক। রক্তদাতাদের পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হয়। তিনি আরো বলেন সব সময় অসুস্থ এবং আর্ত  মানুষের পাশে থাকার সুযোগ হয় না। এটি একটি সুযোগ ছিল সেই কারণে আমরা রক্তদানের আয়োজন করতে পেরেছি। আগামী দিনেও রক্তদান শিবিরের আয়োজন করা হবে।

Related News

Also Read