Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

হলদিয়াতে বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি বিজেপির দখলে

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা কেন্দ্রের দেউলপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী বিজেপি সমর্থিত প্রাথীরা।বড় ধাক্কা খেলো শাসক দল।

 

রবিবার সকাল থেকে কড়া নিরাপত্তায় দেউলপোতা বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতির কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলে। বিকালে ভোটগ্রহণ শেষে গণনায় দেখা যায় বিজেপি সমর্থিত প্রার্থীরাই সংখ্যাগরিষ্ঠ জয়লাভ করেছে।

 

এই সমিতির মোট ডেলিগেট আসন ৪৬।বিজেপির ঝুলিতে ২৬ জন ডেলিগেট জয় লাভ করে। তৃণমূল সমর্থিত ডেলিগেট ২০ টি আসনে জয়লাভ করে। এই জয়ের জন্য বিজেপি সমর্থিত প্রার্থীরা ও অনুগামীরা গেরুয়া আবির মেখে জয়উল্লাসে মেতে উঠে জেরুয়া শিবিরের নেতা ও কর্মীবৃন্দ।

 

পূর্ব মেদিনীপুর জেলার শুভেন্দু অধিকারীর গড় হিসাবে পরিচিত থাকলে তার গড় তিনি তার ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সমবায় সমিতির নির্বাচন যতই হোক বেশিরভাগ সমবায় সমিতির সঠিকভাবে নির্বাচন হলে তাদের জয় ছিনিয়ে নিচ্ছে পদ্ম শিবির। হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল বিজেপির ছেড়ে সদ্য তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার পরেই এই প্রথম সমবায় সমিতি নির্বাচন হলেও তাতে পদ্ম শিবির ছিনিয়ে নেয়। বিজেপি সমর্থকেরা জানাচ্ছেন যে তৃণমূলের পাশে সাধারণ মানুষ নেই কারণ তাদের যে দুর্নীতির সঙ্গে তারা জড়িত। সমবায় বন্ধুরা রাষ্ট্রীয়বাদী দেরকে জয়লাভ করিয়েছে।

Related News

Also Read