Select Language

[gtranslate]
২৬শে আষাঢ়, ১৪৩৩ শুক্রবার ( ১০ই জুলাই, ২০২৬ )

কুসুমপুরে বিজেপি কর্মীর উপরে হামলায় অভিযুক্ত তৃনমূল

কুসুমপুরে বিজেপি কর্মীর উপরে হামলায় অভিযুক্ত তৃনমূল

বিধানসভা নির্বাচনের আগে আক্রান্ত বিজেপি মহিলা নেত্রী। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের কাঁথি ৩ ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বেনামুড়ি গ্রামে মঙ্গলবার বিজেপি কর্মী দলীয় পতাকা টাঙাতে গিয়ে অভয়া বর তৃণমূলের দুষ্কৃতি বাহিনীর হাতে আক্রান্ত বলে অভিযোগ। বর্তমানে আক্রান্ত বিজেপি মহিলা কর্মী কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

এই খবর ছড়িয়ে পড়তে বিজেপির প্রার্থী অরূপ কুমার দাস নিজে হাসপাতালে উপস্থিত হয়ে খোঁজখবর নেন বলে সূত্রের মারফত জানা যায়।

২০২৩ সালে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনে প্রার্থী ছিলেন নির্যাতিতা ওই বিজেপি কর্মী। বিধানসভা নির্বাচনের আগে ফের আক্রান্ত বিজেপি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

দক্ষিণ কাঁথি বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথা বিধায়ক অরূপ কুমার দাস বলেন তৃণমূলী সন্ত্রাস ছিল। একটি নবরূপে আবার শুরু হল। তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তিনি পৌরসভা নির্বাচনে বুথ দখল করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আছে। তিনি আরো বলেন আমাদের মহিলা মোর্চার নেত্রী পতাকা খাটানো থেকে শুরু করে নির্বাচনী কাজগুলি ৫৩ নম্বর বুথ এলাকায় করছিলেন। সেই সময় তৃণমূলী হার্মাদ বাহিনী তাকে আক্রমণ করে। তিনি গুরুতর অভাবে যখন হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এলাকাবাসীর কাছে আবেদন করেন এই তৃণমূলই গুন্ডা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। নির্বাচন কমিশনের কাছেও এর অভিযোগ জানানো হবে। তৃণমূলের নেতাকর্মীরা বুঝতে পেরেছেন নির্বাচন কমিশন এবারের নির্বাচনকে কঠোরভাবে নিয়েছেন। সিসি ক্যামেরা থাকবে এবং ক্যামেরা যদি কিছু সময়ের জন্য বন্ধ থাকে তাহলে পুনরায় নির্বাচন হবে। তুমি আরো বলেন আমরা চাই এই পরিস্থিতির অবসান ঘটুক।

Related News

Also Read