Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। অধিকারীদের এতো সম্পত্তির উৎস কি,প্রশ্ন প্রদীপের ।।

মির্জাফরের বাড়ি দেখতে আর পর্যটকেরা মুর্শিদাবাদ যায়না।তাঁরা এখন কাঁথিতে আসেন।করকুলির শান্তিকুঞ্জের সামনে থেকে নতুন মির্জাফরের বাড়ি ঘুরে দেখেন ।শনিবার কাঁথির পোস্ট অফিস মোড়ে এই ভাষাতেই শুভেন্দু অধিকারীকে আক্রমন করলেন কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে পার্থ চট্টোপাধ্যায় এবং সিবিআইয়ের হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই রাজ্যের শাসকদল তৃণমূলের প্রতি আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে বিরোধীরা।এবার পাল্টা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি পক্ষপাতদুষ্ট এই অভিযোগ তুলে রাজ্য জুড়ে আন্দোলনের আয়োজন করেছে তৃণমূল।সেই পরিকল্পনার অংগ হিসাবে শনিবার বিকালে কাঁথি শহরে মিছিল ও পথসভা হয় যুব তৃনমূল কংগ্রেসের উদ্যোগে।সেই সভা থেকে তীব্র আক্রমন করলেন প্রদীপ।

প্রদীপ গায়েন বলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন তৃনমূল নেতা – নেত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলছেন।ওনার,ওনার বাবা শিশির অধিকারী,দাদু বিপীন অধিকারীর কত সম্পত্তি ছিলো,এখন কত সম্পত্তি হয়েছে সেটাও জানাতে হবে সাধারন মানুষকে । অধিকারীদের এতো সম্পত্তির উৎস কি এবার সেটা জানতে মানুষ রাস্তায় নামবে বলেও হুশিয়ারি দিয়েছেন প্রদীপ গায়েন ।

Related News

Also Read