Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

পদুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন জয়ী বিজেপি।

তমলুক লোকসভায় যখন কর্মী বৈঠক সহ একাধিক কর্মসূচি করছে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তখন তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের পদুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হলো আজ।সেখানে ১২ টি আসনে তৃণমূল কংগ্রেস ,বিজেপি এবং সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ভোটার সংখ্যা ৫৪৫ জন।


মোট ৫ টি গ্রাম পদুমপুর , ঘোড়াঠাকুরিয়া,ধূর্পা, রাজগোদা এবং পোলন্দা এই সমবায় সমতির অন্তর্ভুক্ত ছিল
। ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি আটটি আসনে জয়লাভ করে এবং তৃণমূল কংগ্রেস চারটি আসনে জয় লাভ করে। ভোটের মুখেই জয় ভারতী অক্সিজেন যোগাবে বিজেপিকে এমনটাই ধারণা বিজেপি কর্মী সমর্থকদের।

Related News

Also Read