পূর্ব মেদিনীপুর জেলার আসন্ন বিধানসভা নির্বাচন আগামী ২৩ এপ্রিল। আজ প্রচার পর্ব শেষ হচ্ছে। এগরা বিধানসভা নির্বাচন উপলক্ষে এগরা-২নং ব্লকের বালিঘাই বাজারে জনসংযোগে করলেন এগরা বিধানসভা ক্ষেত্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী তরুণ কুমার মাইতি।
এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নেতৃত্ব। স্থানীয় মানুষের কাছে আবেদন জানান রাজ্যে উন্নয়নের ধারা বজায় রাখতে চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করার লক্ষে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য। পরে এগরা বিধানসভা ক্ষেত্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী শিক্ষাবিদ তরুণ কুমার মাইতির সমর্থনে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটের শেষদিনের প্রচারে উপস্থিত হয়ে এগরা শহরে বর্নাঢ্য রোড় শো করলেন সাংসদ তথা অভিনেত্রী কোয়েল মল্লিক।
হুডখোলা গাড়িতে করে প্রার্থী তরুন কুমার মাইতি কে নিয়ে শহর পরিক্রমা করলেন। তার পর তৃণমূল কংগ্রেস প্রার্থী শিক্ষাবিদ তরুণ কুমার মাইতির সমর্থনে এগরা-১নং ব্লকের আর বি সি গ্রাম পঞ্চায়েত এ নির্বাচনের শেষদিনের প্রচার করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। উন্নয়ন অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেস কে ভোট দেওয়ার আবেদন জানান।





