Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

কামদুনি কান্ডের প্রতিবাদে বাজকুলে আন্দোলনে কংগ্রেস।

কামদুনি ধর্ষণ কান্ডে রাজ্যের গোয়েন্দা সংস্থা সি আইডি ও রাজ‍্য পুলিশের তদন্তের চরম গাফিলতিতে এবং সরকারি উকিলের নিস্ক্রয়তার ফলে অপরাধীদের জেলমুক্তি ও সাজা কমেছে এই অভিযোগ তুলে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার বাজকুলে আন্দোলনে নামলো কংগ্রেস।

পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্রের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সংঘটিত হয় বাজকুলে। কংগ্রেস কর্মীরা কামদুনি ধর্ষণ কান্ডে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করার সাথে সাথে নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দেন।

আজকের এই প্রতিবাদ সভায় প্রদেশ কংগ্রেস সোস‍্যাল মিডিয়া সেলের কোঅর্ডিনেটর তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শিউ মাইতি, সহ সভাপতি মসিউর রহমান প্রদেশ কংগ্রেস সম্পাদক তাপস কুমার মাইতি, জেলা সম্পাদক বিশ্বরঞ্জন মন্ডল প্রমুখ কর্মীরা উপস্থিত ছিলেন।

Related News

Also Read