Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। চাকরির নামে প্রতারনাঃতৃনমূল নেতাকে গাছে বাঁধলো গ্রামবাসী ।।

চাকরি দেবার নাম করে প্রতারণার অভিযোগ উঠলো এক তৃণমূল নেতার বিরুদ্ধে।অভিযোগ টাকা দিয়ে চাকুরি না পাওয়ায় সেই তৃনমূল নেতাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখে গ্রামবাসীরা।নন্দীগ্রামের এই প্রতারনা কান্ডকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার আমদাবাদ দু’নম্বর অঞ্চলের রানিচক এলাকার বাসিন্দা সঞ্জু গুড়িয়া তৃনমূলের ১৭৬ নং বুথ সভাপতি।এই নেতার বিরুদ্ধেই চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ।অভিযোগ এই তৃণমূল নেতাকে ২ লক্ষ ৭০ হাজার টাকা চাকরীর জন্য ঘুষ দিলেও কাজ হয়নি, এরপর গ্রামবাসীরা ধরে বেঁধে রাখল বৈদ্যুতিক খুঁটিতে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার আমদাবাদ দু’নম্বর অঞ্চলের রানিচক এলাকায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে ওই অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করেছে, তবে এই ঘটনায় কোন রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related News

Also Read