প্রদীপ কুমার সিংহ
৬ জন বিজেপি প্রার্থীদের সাথে নিয়ে বারুইপুর রবীদ্ৰভবন থেকে হুডখোলা গাড়িতে ৱ্যালি করে বারুইপুর মহকুমা শাসকের অফিস মনোনয়ন পত্র জমা দিতে নিয়ে আসেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। মঙ্গলবার বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, জয়নগর, সোনারপুর দক্ষিন ও সোনারপুর উত্তর এবং কুলতলি বিধানসভার বিজেপি প্রার্থীরা এদিন কেন্দ্রীয় আইন মন্ত্রীর সাথে আসে শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে বিজেপি কর্মীরাও দলীয় প্রার্থীদের এই মনোনয়ন যাত্রায় ভিড় জমান। তৃণমূলের বিরুদ্ধে ও বিজেপির পক্ষে লাগাতার শ্লোগান দেন তাঁরা।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তৃণমূলের গত ১৫ বছরের যে বাংলার শাসন সেটা তুষ্টিকরণের শাসন, দুর্নীতির শাসন, ভাইপোবাদের শাসন। সেই কারণে এবার বাংলার জনগন তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে। বাংলায় পদ্ম ফুটবে। ডবল ইঞ্জিন সরকার গঠিত হবে।
এদিন বারুইপুরে সিপিআইএমের পক্ষ থেকে ৪ জন প্রার্থী মননোয়ন জমা দেয়। বারুইপুর পদ্মপুকুর কার্যালয়ে থেকে মিছিল করে বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে আসে মনোনয়ন জমা দিতে প্রায় ৩০০ থেকে ৪০০ কর্মী অংশগ্রহণ করে। গল্প পশ্চিম বিধানসভা কেন্দ্রে সি পি আই এম প্রার্থী লাহেক আলী, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী স্বপন নস্কর। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে প্রার্থী মোনালিসা সিনা। কুলতলী বিধানসভা কেন্দ্রে প্রার্থী রাম শঙ্কর হালদার।
বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র, সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের, সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বহু জন সমাজ পার্টি দলের পক্ষ থেকে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
এ ছাড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুলতলী বিধানসভা কেন্দ্রের প্রার্থী গণেশ মণ্ডল মনোনয়ন জমা দেয়। এক কথায় বলা যেতে পারে মঙ্গলবার বারুইপুরে মনোনয়নপত্র কেন্দ্রকে চাঁদের হাট পরিণত হয়েছিল।
গণেশ মণ্ডল সাংবাদিকদের বলেন ভোট গণতন্ত্র উৎসবে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী ১৫ বছরে যে উন্নয়ন করেছে অন্যদিকে বিজেপির যে মিথ্যাচার কুৎসা রটাচ্ছে অপর প্রজার চালাচ্ছে বিশেষ করে এস আই আর নাম করে মানুষের যে হয়রানি হচ্ছে বৈধ ভোটার লিস্ট থেকে মানুষের নাম বাদ দিচ্ছে তাতে করে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে আগামী দিন মানুষ তৃণমূলকেই ভোট দেবে।
বিজেপি পক্ষ থেকে যে ৬ জন মনোনয়নপত্র জমা দিলেন তাদের মধ্যে বারইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ পাল, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী টুম্পা সর্দার, সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী রূপা গাঙ্গুলী, সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবাশীষ ধর, জয়নগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী অলক হালদার ও কুলতলী বিধানসভা কেন্দ্রে প্রার্থী মাধবী মহলদার।
বিজেপির সব প্রার্থী সাংবাদিকদের বলেন পশ্চিমবাংলায় যে হাওয়া এসে তাতে মানুষ বিজেপিকে ভোট দেবে বলে রেডি হয়ে আছে। এবার পশ্চিমবাংলা বিজেপি সরকার গঠন হবে।





