Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। বাবা হারালেন চঞ্চল চৌধুরী ।।

দুই বাংলার দর্শকনন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


চঞ্চল চৌধুরীর বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার সহকর্মী অভিনেত্রী শাহানাজ খুশি। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইহজগতের মায়া ত্যাগ করেছেন। তার আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি।”

শাহানাজ খুশি আরও জানান, চঞ্চল চৌধুরীর বাবার শেষকৃত্য তাদের নিজ গ্রামের বাড়ি পাবনার কামার হাটে সম্পন্ন হবে।

এর আগে ১২ ডিসেম্বর থেকে ব্রেন স্ট্রোক করে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি ছিলেন রাধা গোবিন্দ চৌধুরী। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

Related News

Also Read