Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে রামতারকহাটে পদযাত্রা

আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে এসইউসিআই  প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে আজ সকালে রামতারকহাটে পদযাত্রা সংগঠিত হয়। পদযাত্রায় দলের প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক, উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য চিন্ময় ঘোড়ই,রামতারক হাট লোকাল কমিটির সম্পাদক অশোক মাইতি সহ দলের কর্মী- সমর্থকেরা উপস্থিত ছিলেন। নারায়ণ চন্দ্র নায়ক জেলার বিভিন্ন দাবির পাশাপাশি পান ও ফুলকে অর্থকরী কৃষিপন্য হিসাবে স্বীকৃতি,মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রূপায়ন,সোয়াদিঘী সহ এলাকার খাল সংস্কার ও জলনিকাশী সমস্যার সমাধান,তমলুক মহকুমার একাধিক দাবি নিয়ে সোচ্চার হন।


নারায়নবাবু বলেন, লোকসভা এলাকার সার্বিক উন্নয়ন সহ কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে দল আন্দোলন করছে। সেই আন্দোলনকে শক্তিশালী করতেই জনসাধারণকে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার আবেদন করছি।

Related News

Also Read