পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার এগার-২ ব্লকের বাধুয়াড়ী অঞ্চলের উত্তরকুঁড়ি সংসদে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা ও অন্নপ্রসাদ বিতরনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলাপরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ ও কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের ভাইসচেয়ারম্যান তরুণ কুমার জানা, কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ , পূর্ব মেদিনীপুর জেলাপরিষদের সদস্যা মিতারানী সাহু,জগদীশ হাজরা প্রমুখ। সকলকে সম্মানের সহিত মঞ্চে আহ্বান করেন উদ্যোগতা কমিটির স্বপন কুমার জানা। এরপর তরুণবাবু প্রসাদ বিতরণের শুভ সূচনা করেন। প্রসঙ্গত আট দিনের এই মেলার শুভ সূচনা করেছিলেন তরুণ কুমার জানা। তিনিই সমাপ্তি লগ্নেও তিনিই ছিলেন মধ্যমনি। তিনি বয়স্ক মানুষদের সাথে আধ্মাতিক আলোচনায় মেতে ওঠেন। মায়েদের উদ্দেশ্যে তরুণবাবু বলেন ধর্ম মানে কোনো সংকীর্ণ বিষয় নয়, ধর্ম কথার অর্থ হলো যা মানুষকে ধারন করতে শেখায়,মানুষকে উদার হতে শেখায়, পরকে আপন করতে শেখায়। তিনি বলেন বিবেকানন্দ বলেছিলেন জীব সেবাই শিব সেবা। তাই তিনি স্বপনবাবুদের এই মহতী উদ্যোগকে শিবসেবারই এক প্রয়াস বলে অভিহিত করেন। তরুণবাবু বলেন মানুষ ভালো থাকলে দেশও ভালো থাকে। তাই তিনি সকলের সুখ,শান্তি ও সুস্বাস্থ কামনা করেন। তরুনবাবুকে নিয়ে বাথুয়াড়ীর মানুষের আগ্রহ ছিল নজর কাড়া। রাজনৈতিক বিশ্লেষকের মতে তরুণবাবু ও বিকাশ বেজকে সচরাচর এক মঞ্চে দেখা যায় না। এ ক্ষেত্রে দুই নেতার মঞ্চ সেয়ার করায় ভোটের আগে তরুণবাবুর উদারতাকে বড় করে দেখছে তৃণমূলের একাংশ।





