Select Language

[gtranslate]
৩রা বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৬ই এপ্রিল, ২০২৬ )

নির্বাচনী প্রচারাভিযানে ঝড় তুললেন শান্তনু প্রামাণিক

 

 

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভায় ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শান্তনু প্রামাণিক বরোজ গ্রাম পঞ্চায়েতের পাঁউশী বাজারে জনসংযোগ কর্মসূচীর মাধ্যমে জনসাধারণের সঙ্গে মিলিত হয়ে নির্বাচনী প্রচারাভিযানে ঝড় তুললেন।

এই কার্যক্রমে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ভগবানপুর বিধানসভার বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, ভগবানপুর -৩ মন্ডলের সভাপতি তপন মিদ্যা, জেলাপরিষদ সদস্য ও বিরোধী দলনেতা শুভাশীষ মাইতি,যুব মোর্চার জেলা নেতৃত্ব সৌমিত্র পাত্র প্রমুখ সহ দলীয় সমর্থকগন ও আপামর সাধারণ মানুষ। এই জনসংযোগ কর্মসূচীতে প্রার্থীকে ঘিরে এলাকাবাসীর আবেগ ও উচ্ছ্বাস ছিল নজরকাড়া। প্রার্থীর সান্তনু প্রামানিক এলাকার প্রবীর মানুষদের আশীর্বাদ গ্রহণ করে আবেদন জানান এই দুর্নীতিগ্রস্ত সরকারকে পরিবর্তনের জন্য।

পরিবর্তন এলে এলাকাবাসীর সুখ স্বাচ্ছন্দ এবং পলাশ প্রশাসনিক নিরাপত্তা বাড়বে বলে দাবি করেন। এই প্রচার অভিযানে এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি তিনি দাবি করেন শাসক দলের বাধা থাকা সত্ত্বেও তিনি এলাকার উন্নয়ন করার চেষ্টা করেছেন। সেভাবেই এলাকার উন্নয়নে ভর্তি হবেন এবারের বিজেপির প্রার্থী শান্তনু প্রামানিক।

Related News

Also Read