Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

।। রক্তদান শিবিরেও রাজ্য সরকারকে আক্রমন শুভেন্দুর ।।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার কড়ক গ্রামে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।



এদিন বিরোধী দলনেতা প্রথম থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমন করেন। তিনি ডিসেম্বর মাসেই এই তৃণমূল দলকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি এই নন্দকুমার এলাকায় আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে বাইকে চেপে এলাকায় মানুষদের সঙ্গে জনসংযোগ করবেনও বলে আশ্বাস দেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধনে গিয়ে মন্ত্র ভুল উচ্চরন নিয়েও কটাক্ষ করেন। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েও এদিন কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Related News

Also Read