রূপনারায়ন নদীর উপর রেলের ব্রীজের পিলারের সংস্কারের কাজ করতে গিয়ে য়ে দুর্ঘটনার কবলে পড়লো দুই কর্মী।এদের মিধ্যে একজনের কোন হদিস নেই।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে রূপনারায়ণ নদের উপরে রেলের তিন নম্বর ব্রিজের পিলার রিপিয়ারিং এর কাজ চলিছে কয়েকদিন ধরে ।সেই কাজ করতে গিয়ে নদীতে ডুবে গেল দুই অস্থায়ী কর্মী।
দুর্ঘটনাগ্রস্থদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও,আর এক জনের হদিস পাওয়া যায়নি।
দুর্ঘটনা ঘটে দুপুর বারোটা নাগাদ। কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং ডুবুরি নামানো হয়েছে। এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
জানা গেছে প্রতিদিনের মতো আজও নৌকা নিয়ে গিয়ে কাজ করে ফেরার সময় দুই কর্মী সাঁতার কাটে। রূপনারায়ণ নদে প্রবল জোয়ার থাকার দুই কর্মী জলের স্রোতে ডুবে যায়। নৌকাতে থাকা বাকিরা সহকর্মীকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। একজনকে উদ্ধার করতে পারলেও আর এক জনকে উদ্ধার করতে পারেনি। তারপরেই খবর দেওয়া হয় পুলিশকে।






