Select Language

[gtranslate]
৩০শে আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ১৪ই জুলাই, ২০২৬ )

ডাকাতির আগেই পুলিশের জালে ডাকাত দল

দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটার আগেই পুলিশের তৎপরতায় বানচাল হল দুষ্কৃতকারীদের পরিকল্পনা। পুলিশের জালে ধরা পড়লো দিল দুষ্কৃতকারী।

 

সূত্রের খবর পটাশপুর থানার তেমাথানি সংলগ্ন এলাকায় বিশাল ডাকাত দল জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে এই দুষ্কৃতকারীদের ঘিরে ফেলে এবং কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে পাকড়াও করতে সক্ষম হয়। ধৃত ভগবানপুর থানার বিভীষণপুর গ্রামের বাসিন্দা মোবারক খান, ভগবানপুর থানার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা মুক্তিয়ার মল্লিক, পটাশপুর থানার পূর্ব পাল পাড়ারবাসিন্দা শরিফ খানকে আজ শুক্রবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।

 

বিচারক তাদের জামিনার আবেদন নাকচ করে ১১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে কৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ বেশকিছু ডাকাতি সরঞ্জাম উদ্ধার হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত আছে। মূল পান্ডাকে গ্রেপ্তারের জন্য তদন্ত জারি রেখেছে পুলিশ।

Related News

Also Read