Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

দিঘায় এবার হলিডে হোম চালু করলো হলদিয়া উন্নয়ন পর্ষদ।


হলদিয়া উন্নয়ন পর্ষদের হলিডে হোম এবার চালু হল সৈকত শহর দিঘায়। দীর্ঘদিনের আশা পূরণ হল শিল্প শহর হলদিয়ায় মানুষের। শুধু এক ফোনেই সপরিবারে বেরিয়ে পড়তে পারেন সুন্দরী দিঘার উদ্দেশ্যে। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সৈকত নগরী
দিঘাতে নিত্য নতুন পার্ক গড়ে উঠেছে, সৈকত সরনিতে হাঁটতে হাঁটতে কিংবা টোটো-ছোট গাড়ীতে চেপে সৈকত শহর দিঘা থেকে মান্দারমনি পর্যন্ত সমদ্র আর প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আপনিও বৈচিত্রের মধ্যে হারিয়ে যেতে পারবেন। 

শনিবার ফিতা কেটে নতুন হলিডে হোমের উদ্বোধন করলেন এইচডিএ চেয়ারম্যান জ্যোতির্ময় কর।
 ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগেই পুরীর আদলেই তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির । হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর জানিয়েছেন হলদিয়ার বাসিন্দাদের দীর্ঘদিনের ইচ্ছা,দিঘায় যেন এইচডিএ-র হলিডে হোম থাকে। তাহলে খুব সহজেই পরিবার নিয়ে কয়েকটা রাত এখানে কাটিয়ে যেতে পারেন তাঁরা। সেই ইচ্ছা কিছুটা পুরন হল বলে মনে করেন জ্যোতির্ময় কর

Related News

Also Read