Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

তমলুকে নদী বাঁধ ভেঙ্গে ভাসার আতংক:এলাকা পরিদর্শনে পৌর প্রধান ।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আবার অন্যদিকে পূর্ণিমার ভরা কটাল আর তার জেরে তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে এলাকাবাসীরা আতঙ্কে।পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে গতকাল থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। নিম্নচাপের পাশাপাশি পূর্ণিমার ভরা কটাল থাকার কারণে একদিকে যেমন সমুদ্র উত্তাল তেমনি জেলার নদীগুলো ফুঁসছে।

নদীর জল বাড়ার কারণে তমলুকে নদীর পাড়ে বসবাসকারীরা আতঙ্কে ভুগছে। তাম্রলিপ্ত পৌরসভার ১৮ নম্বর ১৪ নম্বর এবং ১ নম্বর ওয়ার্ড রূপনারায়নের নদী তীরবর্তী। বুধবার সকালে বেশকিছু এলাকা পরিদর্শন করেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়।

পরিস্থিতি দেখে তিনি বেশ কিছু এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেন।জানা গেছে বেশ কিছু জায়গায় গত যশ ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া নদী বাঁধ আজও সারানো হয়নি। তাই যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে তাম্রলিপ্ত পৌরসভার স্টিমারঘাট এলাকার নদী বাঁধ। আতঙ্কে দিন গুনছে নদীর পাড়ে বসবাসকারী মানুষজন।

Related News

Also Read