Select Language

[gtranslate]
২৮শে চৈত্র, ১৪৩২ শনিবার ( ১১ই এপ্রিল, ২০২৬ )

এগরায় প্রচার থেকে পরিবর্তনের ডাক দিব্যেন্দুর

 

পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার পানিপারুল গ্রাম পঞ্চায়েতের চাঁদলদা থেকে চিরকুনপাদা পর্যন্ত বাইক র‍্যালি করে নির্বাচনী জন সংযোগ করেন এগরা বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিব্যেন্দু অধিকারী।

তার পর এগরা বিধানসভার পানিপারুল গ্রাম পঞ্চায়েতের পূর্ব দেবীদাসপুরে ২৫০ নাম্বার বুথে “শ্রীশ্রী মনসা মায়ের” চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে এলাকার মানুষের মঙ্গল কামনা করে জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার করেন।

একইভাবে পশ্চিম দেবীদাসপুরে ২৪৯ নাম্বার বুথে “শ্রীশ্রী শীতলা মায়ের” চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে এলাকার মানুষের মঙ্গল কামনা করে জনসংযোগ করেন। এগরা বিধানসভার কুলটিকরির শ্রী শ্রী চণ্ডী ও শ্রী শ্রী শীতলা মায়ের চরণে প্রণাম নিবেদন করে নির্বাচনী প্রচার করলেন।

দিব্যেন্দু বাবু এগরা বিধানসভার কুলটিকরি শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির থেকে বাইক র‍্যালি করে কুলটিকরি ২৬০ নাম্বার বুথে মাতৃ শক্তি দের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। এলাকাবাসীকে তৃণমূলের এই দুর্নীতিগ্রস্ত সরকারের পরিবর্তন ঘটিয়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য জোটবদ্ধ হওয়ার ডাক দেন। বাংলাকে সোনার বাংলা গড়ার আহ্বান জানিয়ে পদ্ম চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান।

Related News

Also Read