রাসায়নিক সার, কীটনাশক ও লাগামছাড়া বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং প্রকৃত চাকুরী প্রার্থীদের লাঞ্ছনার বিরুদ্ধে প্রদেশ যুব কংগ্রেসের মিছিল, আয়োজন করা হয়। মিছিল শুরু হয় সুবোধ মল্লিক স্কয়ার রোড থেকে ধর্মতলা মেট্রো চ্যানেলে এসে মিছিল শেষ হয়।
মেট্রো চ্যানেল অবরোধ করে, টায়ার জ্বালিয়ে যুব কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখান। আজকের মিছিলে পুরো ভাগে পা মেলান পশ্চিমবঙ্গ পুলিশ যুব কংগ্রেসের সভাপতি আজাহার মল্লিক, প্রাক্তন রাজ্যে বিরোধী দলনেতা আব্দুল মান্নান, কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর সন্তোষ পাঠক, প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি অমিতাভ চক্রবর্তী প্রমূখ।
এই কর্মসূচিকে সফল করার লক্ষ পূর্ব মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের শতাধিক কর্মীরা যে কলকাতায় জড়ো হয়েছিল হলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি শেখ মাতিন।
তিনি বলেন আজকে যেসব ইসু নিয়ে কলকাতায় রাজপথে আমরা আন্দোলনে নেমেছি আগামী কয়েকদিনের মধ্যে জেলার সমস্ত ভিডিও অফিসে, আবাস যোজনা তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। সঠিক তালিকা টা যাতে প্রকাশ করা হয়। প্রত্যেক ভিডিও অফিস স্মারকলিপি দেয়া হবে যুব কংগ্রেসের মাধ্যমে।
পূর্ব মেদিনীপুর জেলা থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর আক্তার আলি খান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদ সাইফুল রহমান বিবেব সামন্ত প্রমূখ।






