Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

সাড়ম্বরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হল পূর্ব মেদিনীপুরে।

সাড়ম্বরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দারোদঘটনা হল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের বিলাসপুর গ্রামে। ফিতা কেটে এই নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির ভবনের দারোদঘটন করেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ। উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিমল চন্দ্র শাসমল, পঞ্চায়েত সদস্য তথা ভূমি দাতা শিবু সিং, শুভেন্দুশেখর মাইতি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী পারমিতা ভূঁইয়া, শিশির সানা প্রমুখ।

এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব গৃহ না থাকায় শিশুদের পড়াশোনা করতে এবং পুষ্টি প্রকল্পের কাজ চাল চালাতে খুবই অসুবিধা হচ্ছিল সেই কারণে পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নির্মাণ হয়। নতুন ভবন নির্মাণ হয় এলাকাবাসী খুশি।

Related News

Also Read