Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। অভিষেক আসার আগে কাঁথিতে তৃনমূলের পরাজয় ।।

তৃনমূলের সর্ব ভারতীয় সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে সভা করতে আসার আগেই বড় ঝটকা খেল শাসক দল ।তৃনমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি এগরার বিধায়ক তরুন মাইতির বাড়ি থেকে ঢিল ছোঁড়া দুরত্বে স্থানীয় ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলার নিত্যানন্দ মাইতির মনোনিত প্রার্থীর বড় ব্যাবধানে পরাজয়ের ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়ালো শহর জুড়ে ।

কিশোর কল্যান সংঘ।কাঁথির একটি ঐতিহ্যবাহী ক্লাব।কাঁথি জুড়ে লোকমুখে প্রচারিত হয়েছে সেই ক্লাবের পরিচালন কমিটির নির্বাচনে তৃনমূল কাউন্সিলার নিত্যানন্দ মাইতির মনোনিত সম্পাদক প্রার্থী রাকেশ রঞ্জন মাইতির প্রাপ্ত ভোট ৩৪ । তিনি পরাজিত।আর সৌমেন্দু অধিকারী মনোনিত বিজেপি প্রার্থী অরিন্দম প্রধান ১২০টি ভোট পেয়ে জয়ী হয়েছে।কোষাধ্যক্ষ পদে তো সৌমেন্দু অধিকারী মনোনিত প্রার্থী দিবাকর মাঝি বিনা নির্বাচনে জয়ী হয়েছে।লোকমুখে প্রচারিত এই খবরে শহর জুড়ে চাঞ্চল্য ছড়ায়।যদিও ক্লাবের কোন সদস্য কিংবা তৃনমূল নেতৃত্ব এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজী হননি।সেই সাথে এই নির্বাচনের সাথে রাজনীতির যোগ নেই বলে দাবি করেছেন।


তবে বিজেপির তরফে লোক মুখে প্রচারিত খবরের সত্যতা স্বীকার করা হয়েছে।১৮ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার সুশীল দাস বলেন কিশোর কল্যান সংঘের পরিচালন কমিটির নির্বাচনে তাঁদের প্যানেলের কাছে তৃনমূল প্যানেলের শোচনীয় পরাজয় হয়েছে।তাই নিজেদের মুখরক্ষায় এটা অরাজনৈতিক বলে প্রচার করছে।সুশীল বাবুর আরো দাবি যেখানে যেখানে স্বচ্ছ নির্বাচন হবে,সেখানেই বিজেপি প্রার্থীরা জয়ী হবেন।

Related News

Also Read