Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

দেবব্রত মাইতির খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবেই:দিব্যেন্দু

 

দেবব্রত মাইতির খুনের সঠিক বিচার হবে এবং খুনিরা উপযুক্ত শাস্তি পাবেই দাবি করলেন এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী ।শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় দোষিরা শাস্তি পাবে আশায় দেবব্রত মাইতির পরিবারও।বুধবার নন্দীগ্রামের প্রয়াত দেবব্রত মাইতির স্মরণ সভায় উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভাই তথা এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী বলেন দোষীরা শাস্তি পাবেই।

২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর নন্দীগ্রামের কেন্দ্যামারি গ্রাম পঞ্চায়েতের চিল্লগ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি গুরুতর জখম হয়ে ১৩ মে মারা যায়। প্রথমে রাজ্য পুলিশ তদন্ত করলেও পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের ভার গ্রহণ করে। ইতিমধ্যেই ৪২ জনকে দফায় দফায় চিহ্নিত করেছে সিবিআই। তাদের প্রথমে জেরা, পরে বেশ কয়েকজনকে গ্রেফতার করে।তাদের জেল হেফাজত হয়। এমনকি আদালতের নির্দেশে কয়েকজনকে আবার পূর্ব মেদিনীপুর জেলার বাইরে থাকতে হয়। কিন্তু ২০২৪ এর লোকসভা নির্বাচনের পরে তারা একেএকে নন্দীগ্রামে ফিরে আসেন।

রাজ্যে পালাবদল ঘটেছে তৃণমূল সরকারের পতন হয়েছে। ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছে নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী। দেবব্রত মাইতি পরিবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়াতে যেমন খুশি, ঠিক তেমনি এইবারে দেবব্রত মাইতির খুনের সঠিক বিচার হবে এবং খুনিরা উপযুক্ত শাস্তি পাবে এমনই আশায় বুক বাঁধছে দেবব্রত মাইতির পরিবার।

এদিন স্মরণ সভায় উপস্থিত হয়ে দিব্যেন্দু অধিকারী বলেন,” দাদা মুখ্যমন্ত্রী হয়েছেন।নতুন সরকারে প্রথম ক্যাবিনেট মিটিংরে প্রথমেই ভারতের ন্যায় সংগীতা লাগু করার কথা বলেছেন। নিশ্চয়ই বাংলায় দোষিরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।

এছাড়াও তিনি বলেন, ” মুখ্যমন্ত্রীর কাজের প্রসংশা আমি বলবো না। বাংলার মানুষ বলবে। সবে দায়িত্ব গ্রহন করেছেন। আগামী পাঁচ বছর কঠিন লড়াইয়ের মাধ্যমে কাজ করে এগিয়ে যেতে হবে। কেউ যদি মুখ্যমন্ত্রীর সাথে ছবি তুলে তা দেখিয়ে অসামাজিক কাজ করে থাকে তা কোনোভাবে বরদাস্ত করা হবে না। সে যেই হোক না কেনো।”

এই স্মরন সভায় তাঁর সাথে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা, সাধারণ সম্পাদক মেঘনাদ পাল সহ অন্যান্যরা।

 

 

Related News

Also Read