বেকসুর খালাস কেষ্ট ! গরু-কয়লা পাচার কান্ডে যখন চাপ বাড়ছে সেই সময়ে কিছুটা স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল। প্রায় ১২ বছরের পুরনো মঙ্গলকোট বিস্ফোরণ মামলা থেকে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে মুক্তি দিল আদালত। শুক্রবার বিধাননগরের এমপি-এমএলএ আদালত এই মামলায় অনুব্রত-সহ ১৪ জন অভিযুক্তকে তথ্যপ্রমাণের অভাবে ‘বেকসুর খালাস’ ঘোষণা করেছে।
আদালত থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডলের দাবি, আমরা সবাই বেকসুর খালাস পেয়েছি। আমার সঙ্গে আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছিল। আজ মহামান্য আদালত আমাদের এই মামলা থেকে অব্যাহতি দিয়েছে।
বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন ২০১০ সালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকার মল্লিকপুর একটি বিস্ফোরণের ঘটনায় কয়েক জন জখম হয়েছিলেন। তার মধ্যে দু’জনের জখম ছিল গুরুতর। রাজনৈতিক শত্রুতার কারণেই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ।
অনুব্রতের আইনজীবী শৌভিক বসু বলেন, সাক্ষীদের আমরা জেরা করেছিলাম। কোনও তথ্যপ্রমাণ না পেয়ে আদালত বেকসুর খালাস ঘোষণা করেছে।
আগের দিন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন,আর আজ ১২ বছরের পুরানো মামলায় মুক্তি,কিছুটা স্বস্তি দিচ্ছে অনুব্রতকে






