Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

কাঁথির এক্সকিউজমি ক্লাবের বর্ণাঢ্য শোভাযাত্রা

কাঁথি শহরে শেরপুর শিবালয় মন্দির সংলগ্ন এক্সকিউজমি ক্লাবের ব্যবস্থাপনায় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মহানাম সংকীর্তন ও অন্ন মহোৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ঘটোত্তোলন হয়। রবিবারের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সভাপতি তথা কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্না, ক্লাবের সভাপতি ও কাউন্সিলর অতনু গিরি, কাউন্সিলর দেবাশিস পাহাড়ী ক্লাবের সম্পাদক সৌমেন ভূঁইয়া সহ ক্লাবের কর্মকর্তা গণ।

ভাইস চেয়ারম্যান বলেন, দুই দিন ব্যাপী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অন্ন মহোৎসব উপলক্ষ্যে সুসজ্জিত শোভাযাত্রা সহকারে ঘটোত্তোলন হলো। নিশি প্রহর নাম যজ্ঞের পর সোমবার প্রায় পাঁচ হাজার জন মানুষকে অন্ন প্রসাদ বসে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।

Related News

Also Read