অসহায়, দু:স্থ ছাত্রের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূলের ব্লক সংখ্যালঘু সেলের নেতা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আয়ুপ খান। এগরা ১ ব্লকের ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের শিকরা চকদেই গ্রামের বাসিন্দা ও চিকিৎসাবিদ্যার মেধাবী ছাত্র সমীর সাউ অর্থের অভাবে পড়েছে জানতে পেরে তাকে আর্থিক সাহায্য করলেন আয়ুপ খান।
সঙ্গে উপস্থিত ছিলেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি, ব্লক আইএনটিটিইউসি’র সভাপতি বীরেন মাইতি, জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক, ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান রৌপ হোসেন, আপতার খান প্রমুখ।
এগরার বিধায়ক তরুন মাইতি বলেন,
আমার গ্রামের সমীর সাহু ব্যাঙ্গালোর থেকে বিএসসি নার্সিং পাস করেছে, দরিদ্র পরিবারের ছেলে দিদির স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কিছু টাকা পেয়েছিল, ফলে পড়াশোনা চালাতে সম্ভব হয়েছে, এবং সেখান থেকে বেরিয়ে আসার পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা রেজিস্ট্রেশন করাতে হবে, এই রেজিস্ট্রেশন করার মত টাকা ও ছিল না ছেলেটির,এটা জানার পর আইয়ুব খান সেই ছেলেটির হাতে ২০ হাজার টাকা তুলে দিলেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, যেখানে ধর্মের ভিত্তিতে একটা বিভাজন করার চেষ্টা করা হচ্ছে সারা বাংলায়, বিভিন্ন মানুষ ধর্মের নামে সুরসুরি দিয়ে বিভেদ করার চেষ্টা করছে, আর সেই বাংলায় একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে অনন্য নজির গড়লেন।
ছেলেটির হাতে নগদ কুড়ি হাজার টাকা তুলে দিয়ে আইয়ুব খান বলেন,
বাংলার নানান প্রান্তে আমরা ঘুরে বেড়াচ্ছি, যেভাবে বাংলায় একটা হিন্দু- মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গায় আমি তার রেজিস্ট্রেশনের খরচটা দিয়ে খুবই আনন্দ পেলাম। আগামীদিনে আরও ভালো করে পড়াশুনা করবে ,আরও ভালো জায়গায় যাবে এই আশা রাখি।
এগরা১ নম্বর ব্লক আইএনটিটিইউসি’র ব্লক সভাপতি বীরের মাইতি বলেন,
প্রথমে আমি ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার ঐকান্তিক প্রচেষ্টায় বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলার ছেলেরা এগিয়ে যেতে সক্ষম হচ্ছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কন্যাশ্রী, রূপশ্রী সহ একাধিক প্রকল্পের মধ্য দিয়ে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে পশ্চিমবঙ্গের সম্প্রীতি, হিন্দু মুসলমান শিখ ও ইসাই, ভাই ভাই, এই বার্তা মেনে পশ্চিমবাংলায় সম্প্রীতি বজায় রাখার জন্য মাননীয় আইয়ুব খান যেভাবে এগিয়ে এসেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা হিন্দু হয়েও তার সাথে আমাদের একটি মেলবন্ধন অটুট থাকবে।





