Select Language

[gtranslate]
২৮শে চৈত্র, ১৪৩২ শনিবার ( ১১ই এপ্রিল, ২০২৬ )

রামনগর চক্র ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে

৪৫ তম রামনগর চক্র ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে শংকরপুর মৎস্য বন্দর সংলগ্ন মাঠে। প্রতিবছরের ন্যায় এবারও এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ৫ টি অঞ্চলকে নিয়ে। ৩৪ টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এই চক্র ক্রীড়ায়। বালক ও বালিকা দুটি বিভাগেই এই প্রতিযোগিতা হচ্ছে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, জেলা পরিষদ সদস্যা শম্পা মহাপাত্র, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার, রামনগর ১পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, শিক্ষক অশোক প্রধান, মানিক মাইতি প্রমুখ।

৪৫ তম রামনগর চক্র ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। এই চক্র ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা অংশগ্রহণ করবে মহকুমা ক্রীড়া প্রতিযোগিতায় ৩০ ডিসেম্বর কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে। অন্যদিকে ৫ জানুয়ারি জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পাঁশকুড়ায় বনমালী কলেজ ময়দানে। রামনগর চক্রের সার্কেল লেভেল অবজারভার মানিক মাইতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন। রামনগর চক্র থেকে মহকুমা ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা সাফল্য আনবে এমনই প্রত্যাশা জানান বাড়সোলেমানপুর প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক অশোক প্রধান।

Related News

Also Read