পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার, ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলায়,লোকসভা প্রবাস যোজনাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।এই প্রবাস কর্মসূচীতে উত্তর কাঁথি বিধানসভার নাচিন্দাতে অবস্থিত “নাচিন্দা মায়ে’র” মন্দিরে পূজো দেন।
এরপর উত্তর কাঁথি বিধানসভার ধান্দালিবাড়ে বিকশিত ভারত সংকল্প যাত্রায়, লভ্যার্থীগনের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় সকলকে জোটবদ্ধ হয়ে লোকসভা নির্বাচনের লড়াইতে আহ্বান জানান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী।
এই কার্যক্রমের পর ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার জেলা কার্যালয়ে শিক্ষক ও বুদ্ধিজীবী সেলের এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।এই বৈঠকেও তিনি সমস্ত শিক্ষক ও বুদ্ধিজীবীদের জোটবদ্ধ লড়াই তে নামার আহ্বান জানান। তৃণমূলের অপপ্রচার ও কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্প গুলি মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান। জেলা কার্যালয়ে কার্যক্রমের সমাপ্তির পর রামনগর বিধানসভার রামনগরে,”ক্ষণিকের অতিথি নিবাসে” রামনগর বিধানসভার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত করেন।
উক্ত কার্যক্রমে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অরূপ কুমার দাস, জেলা সাধারণ সম্পাদক ও খেজুরী বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক, জেলা সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী, চন্দ্রশেখর মন্ডল, মানসী পয়ড়্যা, ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, উত্তর কাঁথি বিধানসভার বিধায়ক সুমিতা সিনহা,রাজ্য কমিটির সদস্য সোমনাথ রায়, অমলেন্দু পাহাড়ী, তপন মাইতি,কো-ইনচার্জ আনন্দময় অধিকারী, জেলা বুদ্ধিজীবী সেল কনভেনর চন্দন মন্ডল, শিক্ষক সেলের কনভেনর অঞ্জন সাহু সহ জেলা সভাপতিমন্ডলীর সদস্য ও জেলা এবং মন্ডল কার্যকর্তা ও দলীয় সমর্থকগন।ক







