Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বারুইপুরে এমএলএ ফুটবল কাপে লটারি হল

 

প্রদীপ কুমার সিংহ

বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে এমএলএ কাপ ২০২৬ ফুটবল প্রতিযোগিতার লটারি হল বারুইপুর বলরামপুর অ্যাথলেটিক মাঠে। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বারুইপুর শহর তৃণমূল যুব কংগ্রেস ও বারুইপুর গ্রামীন তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় তিন দিনব্যাপী আমন্ত্রণমূলক নকআউট ফুটবল প্রতিযোগিতা হবে আগামী ১৬ই জানুয়ারি ১৭ই জানুয়ারি ১৮ই জানুয়ারি ২০২৬ তারিখে। বারুইপুর বলরামপুর অ্যাথলেটিক মাঠেই এই ফুটবল প্রতিযোগিতা হবে। যে দল চ্যাম্পিয়ন হবে সেই দল পাবে 5 লক্ষ টাকা ও একটি সুদৃশ্য ট্রফি, এবং যে দল রানার্স হবে সে দল পাবে 3 লক্ষ টাকা ও সুদৃশ্য একটি ট্রফি। তাছাড়া অসংখ্য পুরস্কার আছে এই প্রতিযোগিতায়। ১৮ ই জানুয়ারি অর্থাৎ রবিবার এই ফাইনাল খেলা হবে তার আগে বারুইপুর প্রেসক্লাব ও বারুইপুর থানার সঙ্গে একটি আমন্ত্রণমূলক ফুটবল প্রীতিম্যাচ হবে সেইসঙ্গে ২টি মহিলা দলেরও আমন্ত্রণ মূলক ফুটবল প্রীতি ম্যাচ হবে।

দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র বলেন বারুইপুরে এমএলএ ফুটবল প্রতিযোগিতা ষষ্ঠ বছরে পদার্পণ করবে কিন্তু বলরামপুর অ্যাথলেটিস ক্লাব মাঠে এই নিয়ে দু’বছর এই প্রতিযোগিতা হবে। দক্ষিণ ২৪ পরগনা জেলা,উত্তর ২৪ পরগনা জেলা,কলকাতা জেলা,মেদনীপুরে দুই জেলার সহ বিভিন্ন জেলা থেকে থেকে মোট ১৬টি দল এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। এই ক্লাব গুলির নাম মডার্ন ক্লাব যুগি বটতলা, গায়েন ফার্নিচার, মল্লিকপুর আমন্ড ব্লু বড়মা এন্টারপ্রাইজ,তারামা এন্টারপ্রাইজ, এসকে রাইস মধ্যমগ্রাম, সহ ১৬ টি দল।এই খেলায় প্রতিটা দলের ৬জন করে খেলবে ২জন অতিরিক্ত খেলোয়াড় থাকবে। প্রতিযোগিতা যারা খেলবে তাদের প্রত্যেকে আধার কার্ড অবশ্যই দেখাতে হবে এবং সেইসঙ্গে দুজন বিদেশি খেলোয়াড় থাকবে মাঠে একজন করে নামতে পারবে। বিদেশি খেলোয়াড়দের অবশ্যই পাসপোর্ট এর কপি জমা দিতে হবে। ফাইনাল খেলার শেষে বিভিন্ন অনুষ্ঠান থাকবে। এই লটারিতে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আশীষ দেবরায়, বারুইপুর কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান সুরজিৎ পুর্কায়েত, বারুইপুর মাদরাট গ্রাম পঞ্চায়েতের সদস্য রফিক মোল্লা,রেজ্জাক সরদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related News

Also Read