Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

সঙ্কট মেটাতে রক্তদান শিবির খেজুরির দেউলপোতায়

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি-১ ব্লকের বীরবন্দর পঞ্চায়েত এলাকার দেউলপোতা পশ্চিমপল্লী শিশু শিক্ষা কেন্দ্র প্রাঙ্গনে রক্তদান শিবির হয়। অভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজিত এই শিবিরে ৫জন মহিলা সহ মোট ৪৩জন রক্তদাতা রক্তদান করেন।

নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড সেন্টারের সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র গবেষক ড. প্রবাল কান্তি হাজরা, প্রাবন্ধিক পার্থসারথী দাশ, খেজুরি-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জালালউদ্দিন খাঁন সহ অন্যান্য অতিথিরা। উপস্থিত সকল রক্তদাতাদের উৎসাহিত করে উপস্থিত অতিথিরা ,সেই সাথে সাধারণ মানুষকে রক্তদান করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তারা। এদিনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সভাপতি ভীষ্মদেব দাশ।

Related News

Also Read