ইন্দ্রজিৎ আইচ:-বিপ্লবী নলিনী গুহ সভাঘরে অনুষ্ঠিত হয়ে গেল ঋষি ও কুমকুম চৌধুরীর সম্পাদনায় সংকল্পে কলম শারদীয়া সংকলন ২০২২ প্রকাশ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাল্গুনী ঘোষ অরিজিৎ বাগচি, সঞ্জয় গুহ ঠাকুরতা ও দিলীপ চক্রবর্তী। সংকলনটি সেজে উঠেছে ৫৮ জন কবির কবিতা, গল্প ,নাটক ও প্রবন্ধে।
ওই মঞ্চ থেকেই বঙ্গীয় সাহিত্য দর্পণের সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য ও সহ-সম্পাদিকা সায়ন্তিকা ঘোষাল কে সেরা সম্পাদনার জন্য সম্মান তুলে দেওয়া হল।

অনুষ্ঠান শুরু হয়েছিল নবলতা শীলের উদ্বোধনী সংগীতে ও শেষ হয় সম্পাদক ঋষি ও কুমকুম চৌধুরীর বক্তব্য দিয়ে।অনুষ্ঠানটি আন্তরিকতায় ভরপুর ছিল, খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পার্থসারথি ঘোষ ও মৌসুমী আদক।

Post Views: 72





