Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

নব নির্মাণ ভারতের জেলা কমিটির সভা 

  বিষ্ণু মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো   “নব নির্মাণ ভারত” সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সভা।পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির এই সভায় সভাপতির আসন অলংকৃত করেন এই সংগঠনের জেলার কোষাধ্যক্ষ কৌশিক নন্দ।সভায় সংগঠনের জাতীয় কার্যকরী সভাপতি ভীম পাত্র, জাতীয় কোষাধ্যক্ষ রাজকুমার সামন্ত, রাজ্য সভাপতি চন্দন দাস অধিকারী, জেলা কার্যকরী সভাপতি গণেশ মান্না,জেলা শিক্ষা অফিসার গৌতম মান্না প্রমুখ উপস্থিত থেকে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। জেলা সভাপতি বিধু ভূষণ দে সমাপ্তি ভাষণ দেন।


এদিনের বৈঠক অরাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ,জনহিতকর বিভিন্ন কর্মসূচি রূপায়ণ, নারীর ক্ষমতায়ন,নারী সুরক্ষা, পিছিয়ে পড়া মানুষের পাশে থাকা, বেকার যুবকদের  সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Related News

Also Read