Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

কাঁথি লায়ন্স ক্লাবের ৫২তম বর্ণময় প্রতিষ্ঠা দিবস 

লায়ন্স ক্লাব অব কন্টাই এর ৫২ তম বর্ণময় প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে চ্যাটার নাইট উদযাপন হলো মঙ্গলবার ক্লাব ভবনে। লায়ন্স ক্লাব প্রতিষ্ঠাতা ও প্রয়াত সদস্যদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

 

সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি তপন কুমার সাহু। উপস্থিত ছিলেন চ্যাটার নাইট উদযাপন কমিটির চেয়ারপারসন জগদীশ দিন্ডা, প্রধান অতিথি লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি১ এর ডিজি বামাপদ জানা, জি এস টি কো-অর্ডিনেটর উমা গিরি প্রমূখ।

 

বক্তাগণ ক্লাবের পূর্ব ইতিহাস বর্ণনা করেন। ক্লাব গঠনের পেছনে যে সমস্ত সদস্যদের অবদান ছিল তা তুলে ধরা হয়। এছাড়াও সারা বছরের সেবা কাজের পরিকল্পনাও গ্রহণ করা হয়। প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Related News

Also Read