নিজেকে কলকাতা পুলিশের আধিকারীক পরিচয় দিয়ে দিনের পর দিন ধরে হুকিং করে বিদ্যুৎ চুরীর ঘটনায় এক প্রতারককে গ্রেফতার করলো পুলিশ।চাঞ্চল্যকর ঘটনাটা পুর্ব মেদিনীপুর জেলার ময়নার শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের উত্তমপুর গ্রামের।ধৃত ব্যাক্তির নাম বাসুদেব অধিকারি।

অভিযোগ বাসুদেব অধিকারী নিজেকে কলকাতা পুলিশ আধিকারীক পরিচয় দিয়ে বাড়িতে দীর্ঘদিন ধরে হুকিং করে বিদ্যুত ব্যাবহার করে আসছিলো।বিদ্যুৎ দফতর গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে এই নকল পুলিশ বাসুদেব অধিকারীর বাড়িতে রেট করে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই বাড়ির অবৈধ ইলেকট্রিক সংযোগ কেটে দেয় অভিযানকারীরা।

অভিযোগ সেই সময়ে কলকাতা পুলিশের নকল আধিকারীক বাসুদেব অধিকারী বিদ্যুত দফতরের অধিকারীকদের নিজের পুলিশ পরিচয় দিয়ে হুমকি দেখাতে থাকে।এবং বিষয়টিকে আপোষে মিটিয়ে নিতে বলে। অভিযুক্তের কথাবার্তায় বিদুৎ দফতরের অধিকারীকদের সন্দেহ হওয়ায় তাঁরা ময়না থানার পুলিশকে ফোন মারফৎ জানায়।এরপরেই ময়না থানার পুলিশ খোঁজ খবর নিয়ে সত্যতা জানতে পারে।তারপরেই উত্তমপুর গ্রামে গিয়ে নকল পুলিশ বাসুদেবকে গ্রেফতার করে।






