প্রদীপ কুমার সিংহ :- মহিলা দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা পক্ষ থেকে রবিবার বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষদের শীতবস্ত্র প্রদানের অনুষ্ঠান হয় ।

এই অনুষ্ঠানটি হয় বারুইপুর থানার অন্তর্গত উত্তর বাগবেড়িয়া অঞ্চলে।দক্ষিণ ২৪ পরগনা সহ পশ্চিমবাংলা বিভিন্ন জেলা থেকে বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন। বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষদের নিয়ে এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় কবিতা, গান ,নৃত্য। বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষরাই স্বরচিত কবিতা নিজেরা গান বানিয়ে এবং কোন প্রশিক্ষক দ্বারা নাচ ট্রেনিং না করে এখানে নৃত্য পরিবেশন করে।

১৪০ জন এই মানুষের শীতবস্ত্র বিতরণ করা হয় সেই সঙ্গে এই মহিলা পরিচালিত উত্তর বেড়িয়ে উত্তর বাগবেরিয়া মাতৃ মঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে প্রায় ১৩০ থেকে ৪০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষকে শীতবস্ত্র বিতরণ করে সেই সঙ্গে দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করে। এই সংস্থা সম্পাদকের সঙ্গে কথা বলে জানা যায় শুধু এরা এই শীত বস্ত্র প্রদান করেন তা নয় পুজোর সময় নতুন জামা কাপড় দুস্থ মানুষদের বিতরণ করে পয়লায় জানুয়ারি দু:স্থ ছাত্র-ছাত্রীদের বই,খাতা,পেন দেয় সেই সঙ্গে অনেক সময় দুস্থ মানুষের ক্রিয়া-কর্মেও সাহায্য করে থাকে। রবিবার এই অনুষ্ঠানে বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ শীতবস্তু ও দুপুরে খাওয়া পেয়ে খুবই খুশি হয়।।







