Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

খাওয়ার লোভ দেখিয়ে মানসিক ভারসাম্যহীন নাবালিকার যৌন হেনস্থা ।।

এক মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে একা পেয়ে তার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠলো এক প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার জালপাই গ্রাম পঞ্চায়েত এর পায়রাচালী এলাকার ।

জানা গেছে গত বুধবার রাস্তায় একা পেয়ে ১৭ বছরের এই মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে খাওয়ারের প্রলোভন দেখিয়ে নিজের ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যায় প্রতিবেশী ভিমচরণ শীট।সেখানেই তাকে যৌন হেনস্থা করে এই প্রতিবেশী।

শুক্রবার ঘটনাটা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়।খবর পেয়ে ছুটে আসে চন্ডীপুর থানার পুলিশ।তারা অভিযুক্তকে আটক করে। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Related News

Also Read